মঙ্গলবার, অক্টোবর ১৩

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন তিনি।

সফরকালে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এসময় তিনি ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন।

এছাড়াও সফরকালে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version