রবিবার, অক্টোবর ১৮

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন কাজী নুরুল হাসান। তবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তাই উইকেটের পেছনে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। মুশফিকুর রহিম কিপিং ছাড়তে রাজি নন। তার ব্যাটিং নিয়ে কথা না থাকলেও কিপিং নিয়ে সমালোচনা আছে। অন্যদিকে তার বিকল্প পছন্দ হিসেবে দলে আছেন লিটন দাস, নুরুল হাসান সোহানরা।

সমস্যা সমাধানে গতকাল এক অদ্ভুত সমাধান দেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। বুধবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে দুই ম্যাচ করে কিপিং ভাগাভাগি করবেন মুশফিক আর সোহান!

এই অদ্ভুত সমাধান নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মঙ্গলবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছিল দলের ওপর এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে।

জবাবে রিয়াদ বলেন, ‘প্রভাবের কিছু নাই। আসলে মুশফিক একজন টিম ম্যান। অসাধারণ টিম ম্যান। সে অবশ্যই তার কিপিং ভাগাভাগি করতে পেরে খুশি হয়েছে। সোহানও খুব খুশি। আমি মনে করি, সোহান খুবই ভালো কিপিং করে, আর মুশফিক তো দুর্দান্ত। তাদের এই দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া আমাদের দলের জন্য ভালো হবে বলে আমি মনে করি। ‘

লিটন দাস এখন সাদা পোশাকে নিয়মিত কিপিং করে যাচ্ছেন। আর জিম্বাবুয়ে সফর এবং অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকের অনুপস্থিতিতে রঙ্গিন পোশাকে দুর্দান্ত কিপিং করেছেন সোহান। কিপিংয়ের পাশাপাশি সতীর্থদের উজ্জীবিত করার কাজটিও সবার নজর কেড়েছে। তাই মুশফিককে এখন ভাগাভাগি করতেই হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version