Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক সাহায্য চাইলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। রাজধানী ইসলামাবাদে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কুরেশি বলেন, তিনি জার্মান মন্ত্রীকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন যাতে তিনি পরিস্থিতি স¤পর্কে ভাল ধারণা করতে পারেন। এরফলে তিনি চ্যালেঞ্জগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কী নিয়ে উদ্বেগ রয়েছে, কেমন সম্ভাবনা রয়েছে এবং সামনে এগিয়ে যেতে কী করতে হবে তা জানতে পারবেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রীও এই সফরে আফগানিস্তানের সঙ্গে যুক্ত থাকার গুরুত্ব বুঝতে পারবেন বলে জানান কুরেশি। সাংবাদিকদের কাছে তিনি বলেন, এটি আফগানিস্তানের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেশটির সঙ্গে থাকতে হবে।

মানবিক সাহায্য অভ্যাবত থাকতে হবে। আফগানিস্তানের অর্থনীতিকে ধ্বংস হতে দেয়া যাবেনা। কাবুলের বিষয়ে জার্মানি সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এরপর এক টুইট বার্তায় কুরেশি বলেন, পাকিস্তান সামনের দিনগুলোতে রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমুলক, সার্বভৌম এবং উন্নয়নশীল আফগানিস্তানকে সমর্থন দিয়ে যাবে।

Exit mobile version