সোমবার, সেপ্টেম্বর ২১

আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হলো আফগানিস্তান। সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান এবং আকাশে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস শুরু করে তারা।

মঙ্গলবার রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এর মধ্য দিয়ে আফগানিস্তানে চূড়ান্তভাবে শেষ হয় মার্কিন অধ্যায়।

বিমানবন্দর থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এখন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং আমাদের দেশের পক্ষ থেকে আমরা বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা আফগান নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা আমাদের স্বাধীনতা, মুক্তি এবং ইসলামিক মূল্যবোধ রক্ষা করব।

সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে যায় তালেবানের হাতে। এরপর আমেরিকা বাহিনীর মতোই পোশাক, হাতে অত্যাধুনিক বন্দুক, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা, একেবারে সেনা কায়দায় তল্লাশি চালাতে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ে তালেবান যোদ্ধারা।

সূত্র: আল-জাজিরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version