Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ঢাকার পথে আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি

ঢাকার পথে রওনা দিচ্ছেন আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি। দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ইকে ৫৮৪ ফ্লাইটে আজ মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারা। কাতারের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন। এই দলে আছেন রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

Exit mobile version