সোমবার আফগানিস্তানে চূড়ান্তভাবে শেষ হয় মার্কিন অধ্যায়। ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও স্থানীয় সময় ৩০ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৩টায় সব শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর।

এরমধ্য দিয়ে শেষ হয় দেশটিতে আমেরিকার দীর্ঘ ২০ বছরের সামরিক অভিযান।

তারপর ফাকা গুলি ছুড়ে উল্লাস শুরু করে তালেবান। বাজি ফাটিয়ে উদযাপন করে পূর্ণ স্বাধীনতা। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে।

এরপর আমেরিকা বাহিনীর মতোই পোশাক, হাতে অত্যাধুনিক বন্দুক, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা, একেবারে সেনা কায়দায় তল্লাশি চালাতে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ল তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের যে অংশ এত দিন দখলে রেখেছিল মার্কিন বাহিনী, সোমবার গভীর রাতে তারা বিমানবন্দর ছাড়তেই সেখানে তল্লাশি অভিযানে যায় তালেবান।

লস অ্যাঞ্জেলস টাইমস-এর সাংবাদিক তালেবান যোদ্ধাদের সেই অভিযানের ভিডিও শেয়ার করেছেন টুইটারে। রাতের অন্ধকারে সেনার পোশাকে বেশ কয়েক জন তালেবান যোদ্ধা ঢুকে পড়ে বিমানবন্দর চত্বরে। সেখানে মার্কিন বাহিনীর রাখা একটি চিনুক হেলিকপ্টার ভালভাবে খতিয়ে দেখে তারা।

মাঝেমধ্যেই গুলি এবং বাজি ফাটার আওয়াজ ভেসে আসছিল বিমানবন্দরের বাইরে থেকে। তালেবানের উল্লাসও ছিল চোখে পড়ার মতো।

সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে গিয়েছে তালেবানের। ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক গেট পেরিয়ে বিমানবন্দরে ঢুকছে তালেবান যোদ্ধারা। তারপর হ্যাঙ্গারে রাখা চিনুক হেলিকপ্টার দখলে নেয় তারা। তালেবান যোদ্ধাদের চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট ধরা পড়েছে।

মার্কিন বাহিনী কাবুল ছাড়তেই তালিবান ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করেছে। উল্লাসে মেতেছে তালেবান যোদ্ধারা। বাজি ফাটিয়ে, শূন্যে গুলি, রকেট ছুড়ে তারা ‘স্বাধীনতা’ উদযাপন করেছে।

ভিডিও দেখতে ক্লিক করুন: ভিডিও-১

   ভিডিও-২

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version