Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে হামিম (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের শুক্কুর হাওলাদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হামিম ওই গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পেছনের একটি গর্তে বৃষ্টির পানি জমা রয়েছে। সেখানেই হটাৎ করে পানিতে পড়ে ডুবে যায় হামিম।

পরে বাড়িতে শিশুটিকে দীর্ঘ সময় না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। একপর্যায়ে ওই গর্তের পানি থেকে ভাসমান অবস্থায় হামিমকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।

Exit mobile version