বিপদের কারণ আছে, তাই থমথমে কাবুল বিমানবন্দরে আসতে নিষেধ করা হলো আমেরিকা ও পশ্চিমা দেশের নাগরিকদের। অন্যদিকে, বিমানবন্দর ঘিরে থাকা আফগানদেরও চলে যেতে বলা হয়েছে।

দিন কয়েক আগেই জি-৭ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের কাছে আইএসআইএস-কে নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন হামলা করতে পারে। তারা তালেবান বিরোধী। গোলমাল পাকাবার জন্য তারা হামলার চেষ্টা করছে। এরপরই আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দরের বাইরে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নিয়ে সাবধান করে দিয়েছে। তাদের বলা হয়েছে, তারা যেন কাবুল বিমানবন্দর আপাতত এড়িয়ে চলেন।

বিমানবন্দরের বাইরে ঘিরে রয়েছে আফগান জনতা। তারা তালেবান শাসিত আফগানিস্তানে থাকতে চায় না। বাইরের কোনো দেশে যেতে চায়। তাদেরও এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা বলেছে। আর আমেরিকা তাদের দেশের নাগরিকদের বলেছে, তারা যেন নিজে থেকে বিমানবন্দরে না আসেন। বিমানবন্দরের গেটের বাইরেই বিপদের কারণ আছে। বিমানবন্দরের তিনটি গেটের বাইরে ভিড় করে থাকা আফগানদের অবিলম্বে চলে যেতে বলা হয়েছে। সূত্র: ডয়চে ভেলে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version