রবিবার, অক্টোবর ১৮

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রতারণা এবং গ্রাহক হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে কামারখন্দ উপজেলার বাসিন্দা রাজ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার বাদি জানান, ইভ্যালি থেকে চলতি বছরের ৪ মে ৫০ হাজার ৭৩৭ টাকার বিনিময়ে একটি টেলিভিশন, পেন-ড্রাইভ ও আয়রন মেশিনসহ ৫টি পণ্য অর্ডার করি। ইভ্যালির নীতিমালা অনুযায়ী পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্ম দিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা থাকলেও আজ পর্যন্ত কাঙ্ক্ষিত পণ্যগুলো ডেলিভারি দেওয়া হয়নি। এমনকি ফোনে যোগাযোগ করা হলে তারা উল্টাপাল্টা কথা বলেন। নিদিষ্ট সময়ে পণ্য হাতে না পাওয়ায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ জানান, আদালত বাদির জবানবন্দি গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের ওপর দায়িত্ব দিয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version