ঢাকা-কায়রো ফ্লাইট চালুর লক্ষ্যে ইজিপ্ট এয়ার ও আলো ঢাকা এভিয়েশনের মধ্যে ১৮ আগস্ট চুক্তি সই হয়েছে। কায়রোর বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

চুক্তি অনুযায়ী ঢাকা থেকে সপ্তাহে দুইদিন এ ফ্লাইট চলবে। একইভাবে কায়রো থেকেও সপ্তাহে দু’টি ফ্লাইট ঢাকায় আসবে। ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে মোহামেদ ওয়েল ইদিমারদেশ ও আলো ঢাকা এভিয়েশনের পক্ষ থেকে সৈয়দ আলী সামি চুক্তিতে সই করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে চুক্তি সই হওয়ায় এখন থেকে বাংলাদেশি যাত্রীরা স্বল্প খরচে যাতায়াত করতে পারবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version