স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় নাসিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ করেছে পুলিশ। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতি গ্রামে স্বামীর বসতবাড়ির পাশে পরিত্যাক্ত ঘরে এ ঘটনা ঘটে। নাসিমা আক্তার একই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী এবং তিনি সামিয়া আক্তার (৪) ও সাকিয়া আক্তার (২) নামে দুই কন্যার জননী। নিহত গৃহবধূর বাবার বাড়ি একই ইউনিয়নের বুড়িমারা গ্রামে।

সোমবার সকালে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি নিচ্ছে থানা পুলিশ। গৃহবধূ আত্মহত্যা করেছে, নাকি এর পেছনের অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ঘুম থেকে উঠে শহিদ মিয়া তার স্ত্রী নাসিমাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে গৃহবধূর শ্বশুর তার বড় ভাইয়ের পরিত্যক্ত ঘরে পাইরের সাথে গলায় প্লাষ্টিকের জাল দিয়ে নাসিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন তা দেখে পুলিশকে খবর দেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছেব এটা কি আত্মহত্যা, নাকি এর পেছনের অন্য কোন ঘটনা রয়েছে তা তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে মাধ্যমে প্রকৃত কারণ বের হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version