তালেবান বিরোধী একটি প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে আফগানিস্তানে। সংখ্যায় এখন দলটির সদস্য সংখ্যা ৯ হাজারেরও বেশি। এরইমধ্যে তারা বেশ কিছু জেলাও দখল করে নিয়েছে। বিবিসির খবরে জানানো হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের নিয়ে গঠিত ওই বাহিনী এরইমধ্যে দর কষাকষির প্রস্তাব দিয়েছে তালেবানের কাছে। তাদের দাবি, আফগানিস্তানে সবার উপস্থিতিতে সরকার গঠন করতে হবে। যদি শুধু তালেবান সরকার প্রতিষ্ঠিত হয় তবে তারা যুদ্ধ চালিয়ে যাবে। তারা দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে প্রতিরোধ আন্দোলনটি।
এর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পাঞ্জশির উপত্যকতায় ওই বাহিনীর নেতৃত্বে আছেন সোভিয়েতবিরোধী সামরিক নেতা আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ।

এটি কাবুলের উত্তরপূর্বে অবস্থিত। মাসুদ জানিয়েছেন, তারা আলোচনা করতে আগ্রহী তবে একইসঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে তাদের। তিনি আরও বলেন, প্রয়োজনের তালেবানের সঙ্গে মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা যেতে পারে। কিন্তু সন্ত্রাসবাদীদের একটি আলাদা সরকার শুধু আফগানিস্তান নয় পুরো অঞ্চল, এমনকি সমগ্র বিশ্বের জন্যেই হুমকি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version