Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু হয়েছে

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী।

আজও কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারত মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল ওই মর্মান্তিক দুর্ঘটনা।

ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুব খারাপ। তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

সূত্র : বিবিসি

Exit mobile version