নিউমোনিয়া থাকায় প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) সাসপেক্টেড কোভিড জোনে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য হাসান আজিজুল হককে শনিবার রাতে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। নিউমোনিয়া থাকায় তাকে সাসপেক্টেড কোভিড জোনের ২২০ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। আজ তার সিটিস্ক্যান করা হবে। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হবে।

এর আগে গতকাল শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। তবে হৃদযন্ত্রের সমস্যা তেমন গুরুতর না হওয়ায় ও শারীরিক অন্য জটিলতা থাকায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version