আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে নিজেদের কূটনৈতিক মিশন পাশের দেশ পাকিস্তানে সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এ ঘোষণা দিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রাজধানী জাকার্তায় হালিম সামরিক বিমানবন্দর থেকে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, অস্থায়ীভিত্তিতে কাবুলের কূটনৈতিক মিশন পরিচালিত হবে ইসলামাবাদ থেকে। প্রাথমিকভাবে ছোট একটি টিম দিয়ে আমাদের এ মিশন অব্যাহত রাখার পরিকল্পনা নেয়া হয়েছিল কাবুলে। কিন্তু সেখানে উদ্ভূত পরিস্থিতির কারণে মিশন সরিয়ে নিতে হচ্ছে। এ সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।
ব্রেকিং নিউজ
- বিষমুক্ত কৃষি ও দেশি বীজ সংরক্ষণের তাগিদ: নেত্রকোনায় বারসিকের সংলাপ
- দীর্ঘ আইনি লড়াই শেষে ডিমলার তিন সাংবাদিক খালাস
- দুর্গাপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর সোমেশ্বরী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- কলমাকান্দায় বালুখেকোদের দৌরাত্ম্য: ভাঙনের মুখে মহাদেও নদ
- মায়ের মাথায় শাবলের আঘাত, নেত্রকোনায় পুলিশ হেফাজতে ঘাতক ছেলে
- নাশকতা ও বিস্ফোরক মামলায় কলমাকান্দায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
- পুশইন আতঙ্কে সীমান্তবাসী সতর্ক, ডিমলায় জোরদার টহল ও পাহারা
- নেত্রকোনার ছোটবাজারে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি: পুলিশের হাতে রোহিঙ্গা যুবক



