Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নলছিটিতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া

আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Exit mobile version