সোমবার, অক্টোবর ১২

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলাধীন কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার ২০ আগস্ট দুপুরে মো: ফেরদাউস শিকদার ওরফে ফিদ্দুল (৪০) নামে ওই ব্যাক্তি কে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মো: ফেরদাউস শিকদার (ফিদ্দুল) ওই গ্রামের মৃত-মো: নূর ইসলাম শিকদারের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সঞ্জিব ঘোষের নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) শরিফুল ইসলাম,আবুল কালাম আজাদ, কং আজাদ,সালমান,মোহন সহ লোহাগড়া উপজেলাধীন কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো: ফেরদাউস শিকদার ওরফে ফিদ্দুল (৪০) কে আটক করেন,এসময় আটকৃত ব্যক্তির নিকট থেকে অবৈধ নিষিদ্ধ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সঞ্জিব ঘোষ বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হই তার বিরুদ্ধে লোহাগড়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version