স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ বসত ঘরে বারান্দার বেড়ার টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নাজমুল হাসান (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মধুয়াকোনা গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হাসান সারাদিন জমিতে কৃষি কাজ করে বিকেল বেলায় বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন। খাওয়া শেষে নিজ ঘরের বারান্দায় টিনের বেড়ায় হেলান দেন এবং সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চটপট করতে থাকেন। তার স্ত্রীর ডাক-চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন নাজমুলকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে নিহতের সুরতহার প্রতিবেদন তৈরা করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version