Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মাদারীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (জুলাই-১৫) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদারসহ অন্যান্যরা। পরে বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ দিকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ দিকে শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়।

Exit mobile version