দুই মাস বিরতির পর রাজধানীতে আজ সোমবার থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই ডোজ দেওয়া হচ্ছে।

এ ছাড়া ৭ আগস্ট থেকে সারা দেশে পর্যায়ক্রমে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকার নাম কোভিশিল্ড। বাংলাদেশে প্রথম এই টিকা এসেছিল ভারত থেকে। দেশটির সেরাম ইনস্টিটিউট এই টিকা উৎপাদন করছে। কিন্তু ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ার পর এই টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। পরে বাংলাদেশে মজুত শেষ হয়ে গেলে কোভিশিল্ডের  দ্বিতীয় ডোজ দিতে পারেননি অনেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮২ জন।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছিল। তবে ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় এই টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version