কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় হেরোইন সেবনের সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া আশাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কুলিয়াটি গ্রামের নিজ বাড়ি থেকে তার এক সহযোগিকেও আটক করা হয়।

আসাদুজ্জামান ভূঁইয়া একই গ্রামের গ্রামের আতিকুর রহমান ভূঁইয়ার ছেলে। তার সহযোগি তানভীর আহমেদ ফয়সাল একই গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ভূঁইয়া নিজ বাড়িতে মাদক সেবই করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে ও তার এক সহযোগিকে আটক করে পুলিশ। পরে আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

মদন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. রহমত উল্লা হেরোইনসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত দুজনকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version