কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরের দিকে আটককৃতদেরকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ।

এরআগে রবিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী সন্ন্যাসী পাড়ায় অভিযান চালিয়ে অফিসার চয়েজ ব্র্যান্ডের ২৫ বোতল মদসহ দুজনকে আটক করে কলমাকান্দা থানা পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া (উত্তরপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জিন্নাত হোসেন (২১) ও একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৬)।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গোপন তথ্যে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ভারতীয় মদসহ দুজনকে আটক করে। আটককৃত দুজনকে আজ (রবিবার) দুপুরের দিকে জেলা আদালাতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version