সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ শুক্রবার প্রথমদিন। এবারের লকডাউনে পূর্ব ঘোষণানুযায়ি, সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ থাকলেও প্রবাসীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল চালু থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

বিদেশে যাওয়া-আসা করা যাত্রীদের কথা বিবেচনা করে বিধিনিষেধের কঠোর নির্দেশনা কিছুটা শিথিল করা হলো। বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ারকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। তবে শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই তিন এয়ারলাইন্স যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কিনা তা নিশ্চিত করবে। বিমানবন্দরে চেকইন ও বোর্ডিংয়ের সময় তা পরীক্ষা করে দেখবে।

 

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই সকাল ছয়টার পর থেকে আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা চলবে আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version