বুধবার, সেপ্টেম্বর ২৩

জনপ্রিয় নায়িকা পপি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে আছেন। কোথায় আছেন, কী করছেন, কেউ জানে না। নিকটাত্মীয়রাও তার খবর দিতে অপারগ। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হন্যে হয়ে তাঁকে খুঁজছেন নির্মাতা-সাংবাদিক।

২০১৯ সালের দিকে পপি ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারা ডিওএসএইচ-এর ফ্ল্যাটে ওঠেন। গুঞ্জন আছে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পপি। ওই প্রকৌশলীই পপিকে উপহার হিসেবে ফ্ল্যাটটি দিয়েছেন। পপির মোবাইল নম্বরও বন্ধ অনেক দিন ধরে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ। তার এই আড়াল হওয়ায় পপি বিয়ে করে সংসারী হয়েছেন- এমন গুঞ্জন বহুদিনের।

এবার শোনা যাচ্ছে পপি মা হতে চলেছেন। পপির খবর জানতে তাঁর বাবা আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। খুলনা থেকে তিনি বলেন, ‘পপি ঢাকাতেই আছে।’

 

পপির বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘আমিও তেমনই শুনেছি। এর বেশি আমার জানা নেই।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version