জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার পদের দোয়া প্রার্থী খুরশিদ আলম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
আটক খুরশিদ আলম উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। সে আসন্ন ধরঞ্জী ইউনিয়নের ৪নং ধরঞ্জী ওয়ার্ডের মেম্বার পদের দোয়া প্রার্থী ছিলেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, শনিবার রাতে জেলার মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার অংশ হিসাবে উপজেলার ধরঞ্জী -কড়িয়া রাস্তার বয়েন উদ্দিন হাজির পুকুরের পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। আটক শুরশিদ আলমকে মাদক আইনে দুপুরে জেলা হাজতে প্রেরণ করেন।
ব্রেকিং নিউজ
- মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’র নামে ঋণের ফাঁদ, আটপাড়ায় গ্রেপ্তার ৩
- কেন্দুয়ায় পাকাকরণের প্রক্রিয়ায় থাকা সড়ক কেটে সাবাড়, ভোগান্তিতে এলাকাবাসী
- দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
- উৎসবমুখর পরিবেশে কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- বাড়িভাড়া নিয়েও কলেজের শ্রেণিকক্ষে থাকেন অধ্যক্ষ, উপস্থিতি নিয়েও বিস্তর অভিযোগ
- ধোবাউড়া সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৫৫



