সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট করোনায় আক্রান্ত হয়ে ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পাভেল আহমদ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, গত বছর করোনা শুরু থেকে আজ অবদি সুনামগঞ্জের মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনায় অসহায়, দরিদ্র, দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুনামগঞ্জবাসীর প্রাণের নেতা নুরুল হুদা মুকুট কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার শরীরের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এই সময়ে উনাকে কল না দিয়ে মন থেকে আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।মহান আল্লাহ যেনো সকলের প্রিয় নেতাকে দ্রুত সুস্থ করে সবার মাঝে ফিরিয়ে দেন।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি



