মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরবাসী সহ সারা বিশ্বের সকলের সুখ, সমৃদ্ধি , সুস্বাস্থ্য , নিরাপদ , শান্তি কামনা করে পবিত্র ঈদুল আযহার অগ্ৰিম শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই মোছাঃ জেবুননেছা ৷
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঘুরপাকে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ।পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য ৷পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।
কিন্তু পরজীবী এক অণুজীব করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে ৷
করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি ।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শাজাহানপুরবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন তিনি ৷
ব্রেকিং নিউজ
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান
- বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



