মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের কালাইয়ে দুই সহোদরের ফ্রি ফায়ার গেম খেলা কে কেন্দ্র করে ছেলের মোবাইল ফোন ভাঙায় শাহিনুর আকতার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বামীর নাম আজিবর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আপন (১১) এবং পরাণ (৯) নামের দুই সহোদর ভাই মঙ্গলবার মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেম খেলছিল। এ সময় পরাণের মা শাহিনুর (২৮) ছেলেকে দুই-তিনবার ডাক দেন। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় পরাণ তা শুনতে পায়নি। ফলে রাগে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে তা আছাড় দিলে ভেঙে যায়। বিষয়টি জেনে স্বামী আজিবর রহমান স্ত্রীকে মারপিট শুরু করেন। এতে শাহিনুর গুরুতর আহত হন। তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version