শুধু আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখিয়ে গত দুই সপ্তাহ অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নেওয়া যাচ্ছিল। ১৪ জুলাই থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। চালু থাকবে ২৩ জুলাই পর্যন্ত।

এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‌‘এক সপ্তাহ সবার জন্য অভ্যন্তরীণ ফ্লাইট সচল থাকবে। তবে ২৩ তারিখের পর আবারও ফ্লাইট বন্ধ থাকবে। কোভিড সংক্রান্ত সব ধরনের স্বাস্থ্যসেবা মেনেই অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নিতে পারবেন যাত্রীরা।’

তিনি জানান, তবে আগের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে পারবেন।

 

এর আগে লকডাউন শিথিল করে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের সব বিধি মেনে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট। একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই সময়ে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version