স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‌‌‌’এসবি’ রক্তদান ফাউন্ডেশনের উদ্যেগে করোনা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, একাডেমিক সুপারমভাইজার মো. নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম, সুসং আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে একটি অক্সিজেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক নিজ অর্থায়নে কিনে দেন এই সংগঠনটিকে। নতুন একটি অক্সিজেন কেনার জন্য পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন রিক্সাচালক তারা মিয়া। পৌর শহরের তামিম টেলিকমের মালিক তাকদির হোসাইন সংগঠনের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে দশটি পিপিই প্রদান করেন।

‘এসবি’ রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার বলেন, বিপদের সময়ে মানুষের পাশে থাকার অনুভূতিটা অন্যরকম। অনেক মানুষ আছেন যারা অর্থের অভাবে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হন। আমাদের এ ধরণের কার্যক্রমে সকলকে পাশে থাকা ও সহযোগিতা চান তিনি।

দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজিব উল আহসান বলেন, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টে অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন। এই সংগঠনটি বিনামূল্যে অক্সিজেন সেবার যে উদ্যেগটি নিয়েছে তা সমাজে প্রংশনীয়। এই সংগঠনকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version