করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মোট ৩ হাজার ৭৫ জন হাজতিকে জামিন দেওয়া হয়েছে। চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে এই জামিন দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, এক লাখ ৪৩ হাজার ৯৬১টি আবেদনের শুনানি নিয়ে ৭৩ হাজার ৭৫ জন জামিন দেওয়ার পর তারা কারামুক্ত হয়েছেন।

আজ বুধবার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এতে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

তিনি আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় ‘বিধি-নিষেধের’ কারণে ভার্চ্যুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চ্যুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১ টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ৪২০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version