স্টাফ রিপোর্টার : মেয়াদউত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রি এবং মূল্যে টেম্পারিং করার দায়ে ভোক্তা অধিকার আইনে নেত্রকোনার মোহনগঞ্জে তিন ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

রবিবার (৪ জুন) দুপুরে পৌরশহরে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে করোনাকালীন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের সতর্ক করা হয়।

করোনাকালীন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম।

অভিযানে মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার এবং জেলা পুলিশ লাইনের একটি টিম তার সঙ্গে ছিলেন।

উপ-পরিচালক শাহ আলম বলেন, মেয়াদউত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রি এবং মূল্যে টেম্পারিং করার দায়ে পৌরশহরের রাজু মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে পাঁচ হাজার, শ্রী কৃষ্ণ মেডিকেল হলকে পাঁচ হাজার ও লোকনাথ ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয় ভবিষ্যতে যাতে এ কাজ আর না করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনিও জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version