আশরাফুল হাসান, ঝিনাইদহ :
ঝিনাইদহ পৌর এলাকায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে বজ্রপাতে সাকিব হাসান (২০) নামের একজনের মৃত ও একজন মহিলা আহত হয়েছে ।
শুক্রবার বিকাল ৪টার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন। সাকিব ও তার বাবা আঃ হামিদ আলী এবং আরো চারজন মাঠে কাজ করছিল। বৃষ্টি এলে তারা স্থানীয় বিল্লালের মোটর ঘরে অবস্থান নেই।
হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটলে কানের তালা ফেটে সাকিব ঘটনা স্থলেই মারা যাই।
ঐ সময় মাঠে ছাগল চরানো এক মহিলা বজ্রপাতে আহত হয়।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহিলার অবস্থা আশংকাজনক। ডাক্তার বলেছেন ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না।
নিহত সাকিব হাসান ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ গ্রামের আব্দুল হামিদের বড় ছেলে। নিহত সাকিব দুই মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। বাবা আঃ হামিদ বার বার বুক চাপাচ্ছেন আর বিলাপ করছে আমি যদি আমার সোনা মনিকে মাঠে না নিয়ে যেতাম তাহলে এমন টা হতো না। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিতে। সাকিবের মা ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছে।
ব্রেকিং নিউজ
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২
- আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
- বকশীগঞ্জে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক- ৪
- অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল




