নিজস্ব প্রতিনিধি, বগুড়া :
চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও কর্মরত এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার আয়োজনে ৩ই জুলাই, ২০২১ইং,শনিবার,বাংলাদেশ সময় রাত ৯টায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যদের নিয়ে ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার সভাপতি মোঃ রাসেল আহম্মেদের সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রস্তুত ও আগামীদিনের কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত ভার্চুয়াল আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজির প্রফেসর ড. এফ. এম আমিনুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মো. কফিল উদ্দীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দীন, চীনের চিউচিয়াং ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকনোমিক এন্ড ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, উছাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজনেস ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আ. ব. ম. মুনিবুর রহমান, চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষক খাজা মোঃ খালিদ, চীনের হেবাই মেডিকেল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ডাঃ মোঃ নুরুল হুদা লিখন।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ শাবনূর মোস্তারী সান্তনা,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ আরাফাত হোসেন, স্ব্যাস্থ, শিক্ষা, গবেষণা, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান ফারুক,মোঃ আবু রায়হান,উপকমিটি ও সাধারণ সদস্যদের মধ্যে নাশিদ হাসান মীম,শোভন,মনির হোসেন, মোঃ জাহিরুল ইসলাম জয়, রাকিবসহ আরো অনেকে।
ব্রেকিং নিউজ
- ভুয়া আইডিতে তরুণীর অশ্লীল ছবি ছড়ানোর জেরে সাবেক সেনাসদস্য জেলে
- এনামূল হক পলাশের ৪৯তম জন্মদিনে ‘সভ্যতার জন্ম থেকে ইসলামের আলো’র পাঠ উন্মোচন
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ মামলায় জরিমানা, ১ মাদকসেবীর সাজা
- কেন্দুয়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা
- জামালপুরের নয়া কম্পপুরে ‘এম এ আজিজ সড়ক’ নির্মাণকাজের উদ্বোধন
- জামালপুরে মাদকবিরোধী দিবস পালিত: সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে পূর্বধলায় সড়কে নিষিদ্ধ ছাত্রলীগ
- নেত্রকোনায় কৃষি ফার্ম এলাকা থেকে গরু চুরি, এলাকায় চাঞ্চল্য



