সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বাজেটে ২০২১-২২ অর্থবছরের সর্বমোট বাজেটে উন্নয়ন এবং রাজস্ব খাতে ৭৩ কোটি ২৪ লাখ ধরা হয়েছে এবং স্থিতি কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা থাকবে বলে ঘোষনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ মিয়া পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌরসচিব মো. ইসহাক ভূইয়া, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু, আহমদ নুর, আহসান জামিল আনান, মোশারফ হোসেন, কাওছার আহমদ, গোলাম আহমদ, মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী, জাহানারা বেগম ও পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ চন্দ্র দাস প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version