মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
৫২৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। সালমা বেগম বগুড়া সদরের নুরইল গ্রামের মুরাদুজ্জামান ওরফে মুরাদের স্ত্রী। মুরাদ ৪০০ পিস ইয়াবাসহ কয়েক মাস আগে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ১২ টার দিকে সালমা বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সালমা বেগম ও তার স্বামী দুই জনেই এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। স্বামী জেল হাজতে থাকায় সালমা বেগম মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সালমা বেগমের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার ঘর থেকে ৫২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
মাদক ব্যবসার অভিযোগ সালমার নামে আরো ৪ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।
ব্রেকিং নিউজ
- থিয়েটারের মঞ্চ থেকে রাজপথে, ভারতের তরুণ আন্দোলনের নতুন মুখ নেহা বোরা
- কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
- ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
- নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত
- পূর্বধলায় পুলিশের সফল অভিযান: নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়ি আটক
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল




