রবিবার, সেপ্টেম্বর ১৩

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রকিব নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে

উপজেলার পাইকুড়া ইউনিয়নে বাড়লা গ্রামে এ ঘটেছে। নিহত শিশু রকিব একই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

জানা যায়, বাড়লা গ্রামের কাঞ্চন মিয়ার শিশু সন্তান রকিব খেলার ছলে পুকুরে পানিতে পড়ে যায়। পরে রকিবের মৃতদেহ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। শিশু সন্তানকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

পুকুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version