মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলাধীন উজিরপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী কে ০৫ টি গাঁজা গাছসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। সোমবার ২১ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে মো: শাহজাহান মোল্যা (৬৫) নামে ওই ব্যক্তি কে আটক করা হয়। আটককৃত মো: শাহজাহান মোল্যা নড়াইল সদর থানার উজিরপুর গ্রামের মৃত মোহাম্মদ মোল্যার ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর উপজেলাধীন উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মো: শাহজাহান মোল্যা (৬৫) কে তার নিজ বসত ভিটা থেকে ০৫ টি অবৈধ গাঁজার গাছসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান, বলেন গোপন তথ্যের ভিত্তিতে আসামী কে ০৫ টি গাঁজা গাছসহ গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতার পূর্বক আসামী কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version