মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছর বয়সি শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদ হোসেন শুভ(২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক জাহিদ হোসেন শুভ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে জাহিদ তার মাটির দোতলা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা কালে শিশুটি চিৎকার করলে তার চিৎকার থামানোর জন্য ২০ টাকার একটি নোট দিয়ে আবারও ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি আবার চিৎকার করলে স্থানীয় লোকজন এসে জাহিদকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ গিয়ে সন্ধ্যা সাতটার দিকে তাকে আটক করে।
শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ব্রেকিং নিউজ
- সীমান্ত থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল চালান: দুর্গাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
- পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি
- রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস
- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
- মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
- শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী



