নিখোঁজ ইসলামি বক্তা ও সাবেক ক্রিকেটার আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ।

বুধবার (১৬ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহরাওয়ার্দী শুভ লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার নিখোঁজের ঘটনায় আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং ক্রিকেটার হিসেবে মর্মাহত। আমার প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে তাকে দ্রুত খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন (আমিন)।’

গত ১০ জুন দিবাগত রাত থেকে  আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version