মো: হাবিবুর রহমান,নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৭ পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসমী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। ১৭ জুন বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১২ ঘটিকার দিকে মো: বাদল ফকির (২৭) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মো: বাদল ফকির (২৭) কে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃত মো: বাদল ফকির (২৭) কালিয়া থানার যাদবপুর গ্রামের মৃত- মো: সালাম ফকির এর ছেলে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে যাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে,তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version