গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকারি দলের সাংসদ এস এম শাহজাদা। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’। আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এস এম শাহজাদা।

আওয়ামী লীগের এই সাংসদ বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

সংসদে বক্তব্য দেওয়ার সময় এস এম শাহজাদা ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version