জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
কাপফুটবল টুর্নামেন্টের নির্ধারিত ফুটবল খেলায় পূর্বধলা কে ১-০ গোলে হারিয়ে কলমাকান্দা উপজেলার বালিকা দল বিজয়ী হয়েছে।
গত সোমবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। ফাইনাল খেলায় ১০ টি উপজেলার মধ্যে বিজয়ী হয় কলমাকান্দা বালিকা দল। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোণা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খান, কাজি সুমান্না আক্তার, সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, ঝুমা আক্তার, সহ-সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, কামরুন্নেসা আশরাফ দীনা, সাধারণ সম্পাদক, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, তুহিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ নেত্রকোণা সহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- জলাবদ্ধতায় নাকাল শান্তিবাগবাসী, কেন্দুয়া পৌর প্রশাসকের কাছে অভিযোগ
- নেত্রকোনায় নির্মাণ শ্রমিকদের ওপর হামলা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে মামলা
- ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি
- নেত্রকোনা পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগ ও মাস্টারপ্ল্যানের তাগিদ
- খালিয়াজুরীতে গোয়ালঘরের তালা ভেঙে ৯ গরু চুরি: পুলিশের তদন্ত শুরু
- সীমান্ত থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল চালান: দুর্গাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
- পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি



