সোমবার, সেপ্টেম্বর ২১

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ হার নতুন করে ভাবাচ্ছে ব্রিটিশ প্রশাসনকে। সে কারণেই লকডাউনের মেয়াদ বাড়ানোর চিন্তা করছে তারা। চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়তে পারে ইংল্যান্ডে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‍গুলো। সোমবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

এর আগে, চলমান লকডাউন আগামী ২১ জুন তুলে নেয়ার পরিকল্পনা ছিল। ঘোষিত এই তারিখের পর থেকে সামাজিক মেলামেশায় আরোপিত বিধিনিষেধ উঠে যাওয়ার আশা ছিল ব্রিটিশ নাগরিকদের।
কিন্তু করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে সংশ্লিষ্টরা মনে করেন, লকডাউন বাড়ানো হলে দেশটিতে চলমান টিকাদান কর্মসূচির বড় সাফল্য আসবে। সে কারণেই ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনও লকডাউন বাড়ানোর ব্যাপারে জনস্বাস্থ্যবিদদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version