রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, বউবাজার, আল মামুর মসজিদ এলাকা। আশপাশের এলাকাতেও আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে।

পূর্ব রামপুরার বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাসের পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version