লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় এই আদেশ দেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এমপি আউয়ালের এই রিমান্ড মঞ্জুর করেন।

পল্লবী থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, গত মাসে বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মেজর মোস্তফা কামাল (অব.) এমপি আউয়ালের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর পল্লবীতে শাহিন উদ্দিন (৩৪) হত্যা মামলায় আউয়ালকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।উল্লেখ্য,গত ১৬ মে রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম শাহিন উদ্দিন। তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা। ওইদিন রাতেই নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে এই মামলার এক নম্বর আসামি এম এ আউয়ালকে গ্রেফতার করে র‍্যাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version