গাইবান্ধা প্রতিনিধি : ঘাঘট লেক বাঁচাতে ড্রেনের দূষিত ময়লা দুর্ঘন্ধযুক্ত পানি ঘাঘট লেকে ফেলা বন্ধের দাবিতে গতকাল শনিবার সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী শহরের ব্রীজ রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুল, চেম্বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান সাহান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাম্যবাদী দলের মঞ্জুরুল আলম মিঠু, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায় আনোয়রুল ইসলাম লেব, সাংবাদিক শামীম আল সাম্য, শিক্ষক নেতা মঞ্জরুল ইসলাম, সোহেল।

বক্তরা বলেন, ঘাঘট লেকে ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ফেলা হলে লেকের পরিবেশ নষ্ট হবে। ড্রেনের দূষিত ময়লা দুর্ঘন্ধযুক্ত পানির কারণে বিনোদনের জন্য ঘাঘট লেক ব্যবহারের অনুপোযোগি হয়ে পড়বে এবং ঘাঘট লেক ময়লা পানির ভাগারে পরিনত হবে। এসময় তারা সড়ক ও জনপথ বিভাগকে শহরের ড্রেনগুলি পরিকল্পিতভাবে নির্মাণ ও ড্রেনে পানি আলাই নদীতে ফেলার দাবি জানান।

উল্লেখ্য গাইবান্ধা শহরের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ঘাঘট লেকে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ শহরের অপরিকল্পিত ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ফেলার জন্য পুরাতন ঘাঘট ব্রীজের পাশে ড্রেন নির্মাণের জন্য কাজ শুরু করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version