শনিবার, অক্টোবর ১৭

কে. এম. সাখাওয়াত হোসেন  (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৮ লক্ষ ৯১ হাজার ৫৯৫ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যে মধ্যে রয়েছে নবরত্ন তেল, কোলগেট টুথপেস্ট, স্ক্রীন সাইন ক্রীম ও স্ক্রীন ব্রাইট ক্রীম।

শনিবার (২৯ মে) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত শুক্রবার (২৮ মে) রাত ১০টার দিকে জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল দায়িত্বপালন করছিল। এসময় গোপন তথ্যে সীমান্ত পিলার নং ১১৭০/৬-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করে।

জব্দকৃত কসমেটিকের মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের নবরত্ন তেল, কোলগেট টুথপেস্ট, স্ক্রীন সাইন ক্রীম ও স্ক্রীন ব্রাইট ক্রীম। ১৮ লক্ষ ৯১ হাজার ৫৯৫ টাকা মূল্যমানের ভারতীয় এসব পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে জানান তিনি।

তবে ভারতীয় পণ্য জব্দের সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version