মঙ্গলবার, অক্টোবর ১৩

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে বামনডাঙ্গা রেল স্টেশনের অদূরে দক্ষিণ শাহবাজ গ্রামে ইটভাটা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান দক্ষিণ শাহবাজ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন।

তিনি সকালে বাড়ির সামনে রেললাইনের মাঝ দিয়ে হাঁটছিলেন। সকাল ৭টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লকডাউনে দীর্ঘদিন রেল বন্ধ থাকার পর চালুর বিষয়টি আব্দুর রহমান জানতেন না বলে দাবি করেছেন স্বজনরা।

বামনডাঙ্গা রেলস্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, ঘটনাস্থল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

সেখান থেকে ট্রেনের সামনের হুকের সঙ্গে আটকে আব্দুর রহমানের মরদেহ রেলস্টেশন পর্যন্ত এসে পৌঁছে। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version