গোটা বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমলেও ভারতজুড়ে এখনও ভয়ঙ্কর ছোবলে প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরও ৪ হাজার ৪৫৫ জন, যা ভারতের মহামারীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু। এ নিয়ে ভারতে ৩ লাখ ছাড়াল করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা।

ভারতের জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, গত ১২ দিনেই দেশটিতে অর্ধলাখের বেশি মানুষ মারা গেছেন করোনায়। বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাত্র ২৬ দিনের মাথায় এক লাখের ওপর মানুষের মৃত্যু হল ভাইরাসটির সংক্রমণে।

প্রাণহানির তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই করোনায় মারা গেছেন ৮৯ হাজারের মতো মানুষ।
পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও রাজধানী নয়াদিল্লি। রবিবারও দেশটির দু’লাখ ২৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। মোট সংক্রমিত দুই কোটি ৬৭ লাখের বেশি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version